প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
ডেস্ক নিউজ ||
নেত্রকোনায় আর্জেন্টিনা–ইংল্যান্ড বিশ্বকাপ ফুটবল ম্যাচ শেষে সমর্থকদের জয়োল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।নিহত দীপ্ত চৌধুরী (২৪) শহরের মালনী রোড এলাকার বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাবা বাদল চৌধুরী ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাতে বাসা থেকে শহীদ মিনার এলাকায় যান দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ-উল্লাস চলাকালে একটি দ্বিতল ভবনের ছাদে উঠে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন তিনি। এ সময় অসতর্কতাবশত পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছিটকে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নেত্রকোনা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. শ্রদ্ধানন্দ নাথ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ছাদ থেকে পড়ে গুরুতর আঘাত পাওয়ায় দীপ্ত চৌধুরীর মৃত্যু হয়েছে।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা