প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
কাজিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত
নিজস্ব প্রতিবেদক ||
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ" এই প্রতিবাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা স্থানীয় পরিষদ হল রুমে কাজিপুর উপজেলা ইউএনও এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য সেলিম রেজা।বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল,কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, কাজিপুর উপজেলা বিএনপির সাবেকসাধারণ সম্পাদক ওঝ সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা