প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
কামারখন্দে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
দুলাল হোসেন মন্ডল, কামারখন্দ প্রতিনিধি: ||
সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে এসে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসেন, উপজেলা বিআরডিবি এর চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ প্রমুখ বক্তব্য রাখেন। শেষে সমবায়ীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা