প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
ছাত্রনেতা থেকে জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু
এইচএম মোকাদ্দেস ||
প্রাইমারীর গন্ডি পেরিয়েই হাইস্কুলে ভর্তি হয়ে স্কুল ছাত্রজীবনেই জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতিতে যার পথচলা শুরু সেই সাইদুর রহমান বাচ্চুর ছাত্রনেতা থেকে জনতার মেয়র হয়ে উঠার পিছনে রয়েছে এক বর্ণাঢ্য রাজনৈতিক গল্প। সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে গিয়ে বহুবার হামলা মামলার শিকার হয়েছেন, জেল জুলুম খেটেছেন। তবুও তিনি কখনও পিছ পা হননি। ১৯৮৩ সালে মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রথম গ্রেফতার হন সাইদুর রহমান বাচ্চু। রাজনীতির তপ্ত রাজপথ থেকে উঠে আসা এক অকুতোভয় বীর সেনানী। স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হয়েই সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার কারনে সিরাজগঞ্জ সরকারি কলেজে ১৯৮৮ ও ৮৯ সালে ছাত্রছাত্রীদের বিপুল ভোটে দুই-দুইবার জিএস নির্বাচিত হন সাইদুর রহমান বাচ্চু। এরপর শুরু হয় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন। এ আন্দোলনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে সিরাজগঞ্জে মূখ্য ভূমিকা পালন করেন। এ কারনে তার বিরুদ্ধে হুলিয়াজারি হয়। এসময় তিনি একাধিকবার জেল জুলুমসহ নানা হামলা মামলার শিকার হন। যার ফলশ্রুতিতে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সাইদুর রহমান বাচ্চুকে খুব স্নেহ করতেন। যার কারনে বিএনপির দুঃসময়ে বেগম খালেদা জিয়া তিনি নিজে সাইদুর রহমান বাচ্চুকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ফ্যাসিষ্ট হাসিনার আমলে জেল-জুলুম আর হুলিয়ার তোয়াক্কা না করে যিনি দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের আগলে রেখেছেন বটবৃক্ষের মতো। সাধারণ মানুষের ভাষ্য, যার ত্যাগের মহিমায় দল আজ সুসংগঠিত। বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি ৬২টি মামলার পাহাড় মাথায় নিয়ে দফায় দফায় হামলা ও বাড়িঘর ভাঙচুরসহ বহুবার কারাবরন করেছেন। তবুও তিনি এক মুহূর্তের জন্যও মাঠ ছেড়ে যাননি। তৃণমূলের কর্মীদের মতে, চরম প্রতিকূল সময়েও সাইদুর রহমান বাচ্চু ছিলেন রাজপথের অগ্রসেনা। তার এই আপোষহীন নেতৃত্বই তাকে আজ সাধারণ মানুষের মণিকোঠায় পৌঁছে দিয়েছে। আর এভাবেই তিনি ছাত্রনেতা থেকে জনতার মেয়র হয়ে উঠেছেন।শহরের বিভিন্ন মোড়ে ও চা-স্টলে সাধারণ মানুষের কথোপকথনে এখন প্রধান বিষয় আসন্ন পৌর নির্বাচন।চায়ের আড্ডায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলছেন, আমরা এমন একজন অভিভাবক চাই যিনি আমাদের দুঃখ-কষ্ট বোঝেন। সাইদুর রহমান বাচ্চু ভাই শিক্ষিত, যোগ্য এবং জনগণের পরীক্ষিত বন্ধু। ১৭ বছর ধরে তিনি আমাদের পাশে থেকে লড়েছেন, এবার আমরা তাকেই মেয়র হিসেবে দেখতে চাই।স্থানীয় ভোটাররা মনে করছেন, সিরাজগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বৈষম্যহীন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সাইদুর রহমান বাচ্চুর মতো দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই। সাবেক এই ছাত্রনেতার মার্জিত আচরণ ও রাজনৈতিক দূরদর্শিতা তাকে দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন। আর তাই তো এবার সিরাজগঞ্জ পৌরসভার মেয়রের চেয়ারে তাকেই দেখতে চায় সর্বস্তরের পৌরবাসী। সিরাজগঞ্জ পৌরবাসী মনে করছেন, দীর্ঘ ত্যাগের মূল্যায়ন হিসেবে এবং পৌরসভার সুশাসনের স্বার্থে সাইদুর রহমান বাচ্চুই মেয়র হিসেবে আগামীর যোগ্য কাণ্ডারি। জনগণের এই প্রবল আকাঙ্ক্ষা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা